০৩:০০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য আনারস উপহার পাঠিয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে উপহারের ১০০টি কার্টনভর্তি ৬০০ পিস আনারস বাংলাদেশে প্রবেশ করে। এগুলো রাজ্যের বিখ্যাত ‘কিউ’ জাতের সুমিষ্ট আনারস।

গত ৩০ জুন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর জন্য বাংলাদেশের অন্যতম জনপ্রিয় আম্রপালি ও হাঁড়িভাঙ্গা আম পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার দুপুরে আখাউড়া-আগরতলা স্থলবন্দরের শূন্যরেখায় (জিরো পয়েন্টে) ত্রিপুরা রাজ্য সরকারের পক্ষে কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায়, রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া, আগরতলা কাস্টমস সুপারিনটেনডেন্ট দেবাশীষ নন্দী চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার কার্যালয়ের কর্মকর্তা পঙ্কজ জ্যোতি দাস ও সজীব চক্রবর্তীর কাছে উপহারের আনারস তুলে দেন।

আনারসগুলো ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন বলে জানা যায়।

ত্রিপুরা রাজ্য সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দফতরের সচিব অপূর্ব রায় এবং রাজ্যের উদ্যান ও ভূমি সংরক্ষণ পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম উপহার পাঠিয়েছিলেন। সেই কারণে ফিরতি উপহার হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, এতে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে হৃদয়ের মেলবন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

এ সময় আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন ইনচার্জ মো. আলাউদ্দিন, আখাউড়া কাস্টমস রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সহকারী রাজস্ব কর্মকর্তা জাহিদ হাসানসহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিএস/

ট্যাগ :

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

প্রকাশিত : ০৩:৪২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬