১১:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা’র শপথ গ্রহণ

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন ৪৮ বছর বয়সি ডানপন্থি আইনজীবী আবেলার্দো দে লা এসপ্রিয়েলা। শপথ গ্রহণ করেই তিনি, সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সরকারি ব্যয় ৪০ শতাংশ পর্যন্ত কমানো এবং দেশটির তেল ও গ্যাস শিল্পকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (৭ আগস্ট) কলম্বিয়ার অস্থিতিশীল দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর কালিতে তার শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসপ্রিয়েলা বলেন, দেশের স্থিতিশীলতাকে ক্ষুণ্ন করে এমন কোনো কৌশলের সুযোগ থাকবে না। আমি নিরলসভাবে মাদক-সন্ত্রাসবাদকে পরাজিত করতে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করছি।

সমর্থকদের কাছে এসপ্রিয়েলা এল টিগ্রে বা ‘বাঘ’ নামে পরিচিত। রাজনীতিতে নতুন দে লা এসপ্রিয়েলা একজন আইনজীবী ও ব্যবসায়ী হিসেবে নিজের সম্পদ ও পরিচিতি গড়ে তুলেন। প্রেসিডেন্ট নির্বাচনে তিনি নিজের অর্থায়নেই নির্বাচনি প্রচারণার খরচ পরিচালনা করেন।

ডিএস./

ট্যাগ :

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

কলম্বিয়ার রাষ্ট্রপতি হিসেবে আবেলার্দো দে লা এসপ্রিয়েলা’র শপথ গ্রহণ

প্রকাশিত : ১০:১৫:২৯ পূর্বাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬