বস্তুনিষ্ঠ ও অধিকার আদায়ের সাংবাদিকতার এক উজ্জ্বল নক্ষত্র, প্রগতিশীল চেতনার প্রবীণ সাংবাদিক এম এ করিমের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ (৩ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ।
২০১০ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বর্ণাঢ্য কর্মজীবনে সাংবাদিক এম এ করিম তৎকালীন সময়ের অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী গণমাধ্যম ‘দৈনিক আজাদ’ এবং ‘বাংলার বাণী’ পত্রিকার বার্তা সম্পাদক (News Editor) হিসেবে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
কেবল ডেস্কে বসেই নয়, সংবাদকর্মীদের রুটি-রুজির আন্দোলন ও অধিকার রক্ষায় তিনি ছিলেন সদা সোচ্চার।
তিনি ‘প্রেস শ্রমিক ফেডারেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গণমাধ্যমকর্মীদের কল্যাণে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন।
সাংবাদিক এম এ করিমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর ঢাকার গ্রিন রোডের বাসভবনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুমের মেজো ছেলে বাংলাদেশ প্রতিদিন এর সিটি এডিটর মির্জা মেহেদী তমাল তাঁর বাবার বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
ডিএস




















