০১:৫২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

পর্দা উঠলো চীনের ১৩৯ তম ক‍্যান্টন ফেয়ার-২০২৬

চীনের দক্ষিণ কুয়াংচৌ শহরে বুধবার ১৩৯তম ক্যান্টন ফেয়ার শুরু হয়েছে। এটি চীন আমদানি ও রপ্তানি মেলা নামেও পরিচিত। বিশ্বের অন্যতম বৃহৎ এই বাণিজ্য মেলাটি মোট তিনটি ধাপে অনুষ্ঠিত হবে।

মেলা চলবে ১৫ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত। প্রতিটি ধাপের জন্য আলাদা আলাদা থিম নির্ধারণ করা হয়েছে।
উন্নত উৎপাদন, মানসম্মত গৃহস্থালি জীবনমান এবং উন্নততর জীবন ধারা।

১০ লাখ ৫৫ হাজার বর্গমিটার আয়তনের এই মেলায় ৭৫ হাজার ৭০০টি বুথ এবং ৩২ হাজারেরও বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে এবারই প্রথম যোগ দিচ্ছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩ হাজার ৯০০টি।

মেলায় প্রদর্শনী বিভাগের সংখ্যা বেড়ে হয়েছে ১৭৯টি। স্মার্ট ওয়্যারেবল এবং ডিসপ্লে প্রযুক্তির মতো নতুন ৯টি বিভাগ অন্তর্ভুক্ত হয়েছে এবারের মেলায়।

১৯৫৭ সালে থেকে এই ক্যান্টন ফেয়ার প্রতি বছর দু’বার কুয়াংচৌতে অনুষ্ঠিত হয়ে আসছে। বহু বছর ধরে চলে আসা এটি অন্যতম ও বড় আয়োজনের একটি আন্তর্জাতিক বাণিজ্যিক ইভেন্ট। এটিকে চীনের বৈদেশিক বাণিজ্যের ব্যারোমিটার বা মানদণ্ড হিসেবে গণ্য করা হয়।

এবারের মেলাকে সফল করতে কুয়াংচৌ কাস্টমস ১১টি বিশেষ পদক্ষেপ নিয়েছে।

প্রদর্শনীর পণ্য ছাড়পত্র দ্রুত করা, তদারকি জোরদার করা এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সার্বিক অভিজ্ঞতাকে আরও উন্নত করার জন্য নেয়া হয় এই পদক্ষেপ।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পর্দা উঠলো চীনের ১৩৯ তম ক‍্যান্টন ফেয়ার-২০২৬

প্রকাশিত : ০৩:১০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬