০৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬

ভূমিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা

ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হলো। তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা হবে।

আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারিদের সাথে মতবিনিময়কালে ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাকছুদুর রহমান পাটওয়ারীর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের অধীনস্থ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, টীম ওয়ার্ক এর মাধ্যমে মন্ত্রণালয়ের কাজে চমক সৃষ্টি করে ভূমি মন্ত্রণালয়কে অন্যান্য মন্ত্রণালয়ের কাজের মানের দিক থেকে টপ-টেন এ পৌঁছাতে হবে। আগামি দুই বছরের পরিকল্পনা আমরা নেব। মাঠ পর্যায়ের ভূমি অফিসগুলোকে অটোমেশনের আওতায় আনা এবং প্রত্যেক অফিসে সিসি ক্যামেরা বসানো হবে। গুড গভর্ননেন্স, কর্পোরেট নিশ্চিত করা হবে। সকলে সঠিকভাবে যার যার অর্পিত দায়িত্ব সম্পন্ন করলে আর কোন চ্যালেঞ্জের অবশিষ্ট থাকে না।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অত্যন্ত বাস্তবমুখী। সাধারণ মানুষের আস্থা রয়েছে এটিতে। জননেত্রী শেখ হাসিনা সে অবস্থা তৈরি করতে পেরেছেন। ভূমির মাঠ পর্যায়ে সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা থাকতে হবে। সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করতে হবে। সবার মধ্যে ইন্টার একশন থাকা উচিত। যে কোন কাজ যে কোন সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। সকল কাজ নিয়ম, নীতিমালা ও পদ্ধতি অনুসরণ করে করতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজের মধ্যে চমক দেখাতে হবে।

তিনি বলেন, আমি বারবার বলছি, জনগণের সেবাকে গুরুত্ব দিতে হবে। এখনো মাঠ পর্যায়ে হয়রানি হচ্ছে। তিনি বলেন, যারা দুর্নীতি করছেন তারা সতর্ক হয়ে যান। তা না হলে দুর্নীতি ছেড়ে দেশের উন্নয়নে ভালভাবে কাজ করুন। ব্যর্থতার দায়ভার নিয়ে ভূমি মন্ত্রণালয় ত্যাগ না করার অঙ্গিকার করেন মন্ত্রী। মন্ত্রী সংশ্লিষ্টদের মানুষের সর্বোচ্চ সেবা নিশ্চিতসহ টীমওয়ার্ক কাজ করার আহ্বান জানান।

বিবি/ ইএম

ট্যাগ :
জনপ্রিয়

চাঁদপুরে বাবার স্মৃতি বিজড়িত খোদ্দ খাল খননের উদ্বোধন করলেন তারেক রহমান

ভূমিতে দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা

প্রকাশিত : ০৫:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জানুয়ারী ২০১৯