০৫:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

শিল্প কারখানায় পরিবেশগত ছাড়পত্র গ্রহণে বাধ্য করা হচ্ছে

অপরিশোধিত তরল শিল্পবর্জ্য রাজধানী ঢাকার চারপাশের নদী দূষণের অন্যতম কারণ বলে দাবি করে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলছেন, দূষণরোধে তরল বর্জ্য নির্গমণকারী সকল শিল্প কারখানায় ইটিপি স্থাপন ও পরিবেশগত ছাড়পত্র গ্রহণে বাধ্য করা হচ্ছে।

সোমবার জাতীয় সংসদে মমতাজ বেগমের (মানিকগঞ্জ-২) প্রশ্নের (টেবিলে উত্থাপিত) জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি জানান, নগরবাসীকে দূষণের হাত থেকে রক্ষার জন্য এরমধ্যে শিল্প দূষণ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রাম জেলার জিআইএস ডাটাবেইজ করা হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকার চারপাশে প্রবাহিত নদীগুলির পানি দূষণের অন্যতম কারণ রাজধানীর হাজারীবাগ এলাকার ট্যানারী শিল্প কারখানা থেকে নির্গত তরল বর্জ্য। এজন্য হাজারীবাগের ট্যানারী বন্ধ করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার স্থাপন করে সাভারে চামড়া শিল্পনগরীতে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, ২০৩০ সালের মধ্যে তরল বর্জ্য নির্গমণকারী সব কারখানাকে শূণ্য মাত্রায় নামিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

গণতান্ত্রিক সরকারের তথ্য কমিশন নিরপেক্ষভাবে কাজ করবে: অধ্যাপক নাহরিন

শিল্প কারখানায় পরিবেশগত ছাড়পত্র গ্রহণে বাধ্য করা হচ্ছে

প্রকাশিত : ০৯:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭