১০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬

পাঠাও চালককে হত্যা, মোটরসাইকেল ছিনতাই

রাজধানীর মালিবাগ ফ্লাইওভারের তৃতীয় তলায় মিলন (৩৫) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। ২৫ আগস্ট (রবিবার) দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি অ্যাপসভিত্তিক রাইড শেয়ারিং ‘পাঠাও’য়ের চালক ছিলেন। দুই সন্তানের জনক মিলন পরিবারের সঙ্গে মিরপুর-১ গুদারাঘাট এলাকায় থাকতেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

২৬ আগস্ট (সোমবার) দুপুরে শাহাজানপুর থানার (এসআই) আতিকুর রহমান বলেন, গুরুতর অবস্থায় মিলনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তার গলায় সাতটি সেলাই দেন। পরে চিকিৎসকদের নির্দেশে মিলনকে হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে মারা যান মিলন।

পাঠাও অফিসে তথ্যের বরাতে তিনি আরও বলেন, মিলনের লাস্ট কল ছিল ৭ আগস্ট। হয় এর মাঝে সে পাঠাও চালায়নি অথবা চালিয়ে থাকলেও অ্যাপস ছাড়াই যাত্রী পরিবহন করেছে। ঘটনার পর ব্যবহৃত মোটরসাইকেলটিও উধাও। ধারণা করা হচ্ছে, যাত্রীবেশে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাতে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। সব বিষয়ে আমরা তদন্ত করে দেখছি।

মৌচাক-মালিবাগ ফ্লাইওভারে সিসি ক্যামেরা আছে কি না, সেগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও জানান এসআই আতিক।

বিজনেস বাংলাদেশ-/এমএ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

পাঠাও চালককে হত্যা, মোটরসাইকেল ছিনতাই

প্রকাশিত : ০৫:০৮:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০১৯