০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬

মীনা কার্টুনের স্রষ্টা রামমোহন আর নেই

জনপ্রিয় কার্টুন চরিত্র মীনার স্রষ্টা রামমোহন মারা গেছেন। শুক্রবার ভারতভিত্তিক অ্যানিমেশনবিষয়ক ওয়েবসাইট অ্যানিমেশন এক্সপ্রেস এ তথ্য জানিয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

রামমোহনকে বলা হয় ‘ফাদার অফ ইন্ডিয়ান অ্যানিমেশন’। ইন্ডিয়ার অ্যানিমেশন ইন্ডাস্ট্রির যাত্রা একরকম তাঁর হাত ধরেই শুরু। বাংলাদেশের মানুষ তাঁকে চেনেন তাঁর সৃষ্টি মীনা চরিত্রটি দিয়ে।

রামমোহনের মৃত্যুর খবরে ভারতে অ্যানিমেশনশিল্পীরা শোক জানিয়ে টুইট করেছেন। প্রবীণ শিল্পী আশীষ কুলকার্নি লিখেছেন, ‘রামমোহন স্যার ভারতীয় অ্যানিমেশনের ভিত্তি স্থাপন করেছিলেন।

তিনি সব ধরনের অ্যানিমেশনে বিপুল শিল্পী তৈরি করেছিলেন। তাঁরা বেশ কয়েক দশক ধরে শিল্পের শক্ত স্তম্ভ হয়ে উঠেছেন।’

চলচ্চিত্র পরিচালক বৈভব মোর লিখেছেন, ‘আজকের দিনটি অ্যানিমেশন শিল্পের জন্য দুঃখের দিন। আশ্চর্য প্রতিভাধর মানুষটি ছিলেন অত্যন্ত নম্রভদ্র।’

পরিচালক স্বরূপ দেব শোক জানিয়ে লিখেছেন, ‘আমরা ভাগ্যবান যে ব্যক্তি হিসেবে তাঁর আশীর্বাদ পেয়েছি। তাঁর কর্ম আমাদের মাঝে আজীবন টিকে থাকবে।’

খ্যাতনামা এ কার্টুনিস্টের ভারতীয় চলচ্চিত্রের জগতে কর্মজীবন শুরু হয়েছিল ১৯৫৬ সালে। ১৯৬৮ সালে তিনি চলচ্চিত্র বিভাগ থেকে সরে দাঁড়ান।

কাজ শুরু করেন প্রসাদ প্রোডাকশনের অ্যানিমেশন বিভাগের প্রধান হিসেবে। ১৯৭২ সালে নিজের প্রতিষ্ঠান রামমোহন বায়োগ্রাফিক্স চালু করেন, যা বাণিজ্যিক বিজ্ঞাপনে কাজ করেছিল।

জাপানের ইউগো সাকোর সহযোগিতায় যৌথভাবে জনপ্রিয় অ্যানিমেটেড ছবি ‘রামায়ণ: দ্য লিজেন্ড প্রিন্স রামা’ পরিচালনা করেছিলেন রামমোহন। সত্যজিৎ রায়ের ‘শতরঞ্জ কি খিলাড়ি’, মৃণাল সেনের ‘ভুবন সোম’ ইত্যাদি চলচ্চিত্রে কাজ করেছেন।

১৯৯০-এর দশকে উপমহাদেশের মেয়েদের অধিকার সুংসহত করার লক্ষ্যে মীনা কার্টুন প্রচারের উদ্যোগ নেয় ইউনিসেফ। সে সময় সবার কাছে গ্রহণযোগ্য একটি মুখাবয়ব সৃষ্টির জন্য তারা দ্বারস্থ হয় রামমোহনের। পরে তাঁর রং-তুলিতেই ফুটে ওঠে মীনা কার্টুনের সবার পছন্দের রূপটি।

ফিলিপাইনের ম্যানিলাতে অবস্থিত হান্না-বারবারা স্টুডিওতেও মীনার প্রথম দিককার বেশ কিছু পর্ব নির্মিত হয়। পরে ভারতের রাম মোহন স্টুডিওতে মীনার বাকি পর্বগুলো নির্মাণ করা হয়।

সিরিজগুলো পরিচালনা করেছিলেন রাম মোহন নিজেই। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে মেয়েশিশুদের যেসব সমস্যা রয়েছে, তার সুন্দর সমাধান এই কার্টুন সিরিজগুলোর মাধ্যমে অত্যন্ত সহজভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

মীনা কার্টুনের স্রষ্টা রামমোহন আর নেই

প্রকাশিত : ০৩:৪৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০১৯