০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

পুলিশের নতুন অস্ত্র ‘সাউন্ড স্টিমুলেটর’

ঢাকা মহানগর পুলিশ রাজপথে ‘সাউন্ড স্টিমুলেটর’ নামে এক নতুন অস্ত্র নামিয়েছে। এই অস্ত্রটি হরতাল বা বিক্ষোভ মিছিল চলাকালে আন্দোলনকারীদের চত্রভঙ্গ করতে কাজে লাগানো হবে। ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এমনটাই জানিয়েছেন।

জানা গেছে, বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছিল বাম দলগুলো। বৃহস্পতিবার হরতাল চলাকালে ‘সাউন্ড স্টিমুলেটর’ নামে এক নতুন অস্ত্রটি ব্যবহার করে পুলিশ। যে সময় হরতালকারীরা মিছিল দিয়েছিলো সেই সময় ওই যন্ত্র ব্যবহার করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করা হয়।

রমনা বিভাগের উপ-কমিশনার মারুফ হোসেন সরদারের কাছে এই শব্দযন্ত্র ব্যবহারের কারণ সম্পর্কে জানতে চাইলে বলেন, যাতে করে হরতালকরীদের কোনো বক্তব্য শোনা না যায় এবং তারা ওইখানে বসতে না পারে, সে জন্যই এ যন্ত্র ব্যবহার করা হয়েছে।

ট্যাগ :

টাঙ্গাইল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন বিনা প্রতিদ্বন্দিতায় বেনজীর আহমেদ টিটো সভাপতি নির্বাচিত

পুলিশের নতুন অস্ত্র ‘সাউন্ড স্টিমুলেটর’

প্রকাশিত : ১০:৩৬:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭