০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মৃত্যুর কাছে হার মানলেন কানিজ ফাতেমা রুমা

রাজধানীর শান্তিনগরে পায়ের ওপর দিয়ে বাস চলে যাওয়ার ঘটনায় আহত কানিজ ফাতেমা রুমা (৩০) নামের সেই নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া গণমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে, মঙ্গলবার সকালে রাজধানীর শান্তিনগর মোড়ে আল-মক্কা বাসের চাপায় আহত হন কানিজ ফাতেমা। সেখান থেকে তাকে উদ্ধার করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, কানিজ ফাতেমার স্বামীর নাম শফিকুল ইসলাম। তাদের বাসা কদমতলী দক্ষিণ দনিয়ায়। কানিজ ফাতেমা শান্তিনগর কোয়ান্টাম ব্লাড ব্যাংকে চাকরি করেন। আজ মঙ্গলবার সকালে মিরপুরে তার বাবার বাসা থেকে আল-মক্কা বাসে শান্তিনগর কর্মস্থলে আসছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিনগরে বাস থেকে নামার সময় বাসটি একেবারে না থেমে চলন্ত অবস্থায় ছিল। এর মধ্যে নামার সময় চালক আচমকা বাসটি টান দেন। এতে রুমা সড়কে পড়ে যান। এ সময় ওই বাসের চাকা তার পায়ের ওপর দিয়ে চলে যায়।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

মহাপরিচালকের কণ্ঠে কথিত অডিও নিয়ে তোলপাড়, ‘প্রযুক্তির কারসাজি’ বলছে রেলওয়ে

মৃত্যুর কাছে হার মানলেন কানিজ ফাতেমা রুমা

প্রকাশিত : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯