১২:০৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস: সাঈদ খোকন

চলতি মাসের শেষ সপ্তাহে পুরান ঢাকায় পরীক্ষামূলকভাবে চক্রাকার বাস সার্ভিস চালু করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি আজ সোমবার নগর ভবনে অনুষ্ঠিত বাস রুট রেশনালাইজেসন বিষয়ে গঠিত স্টিয়ারিং কমিটির এক সভায় একথা জানান

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন এবং ডেঙ্গু পরিস্থিতির কারণে এ কমিটির সভা চললেও কার্যক্রম কিছুটা স্তিমিত হয়ে পড়েছিল তবে এখন পুরোদমে কাজ চলছে। আশা করছি আগামী মার্চ মাস নাগাদ বাস রুটের সংখ্যা চূড়ান্ত করা সম্ভব হবে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, চলতি মাসের শেষ সপ্তাহে বাস মালিকদের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে এসব বিষয় নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে এবং এ সভায় আলোচিত বিষয়গুলো পরবর্তীতে সকল বাস মালিকদের নিয়ে আরেকটি সভা অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের অবহিত করে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

নির্ধারিত ২ বছর সময়ের মধ্যে পাইলট প্রকল্প নগরবাসীর কাছে দৃশ্যমান করতে পারবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার মফিজ উদ্দিন আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান কামরুল আহসান, গণপরিবহন বিশেষজ্ঞ ড. সালেহ উদ্দিন আহমেদ, ডিটিসিএ নির্বাহী পরিচালক খন্দকার রকিবুর রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ওসমান আলী, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ ইমদাদুল হক, বিআরটিসি চেয়ারম্যান এহসান এলাহী এ সময় উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

চলতি মাসেই পুরান ঢাকায় চক্রাকার বাস: সাঈদ খোকন

প্রকাশিত : ০৬:৩৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯