০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সারাদেশ

শৈলকুপায় মেয়র পদে নৌকার প্রার্থীর বিজয়

ঝিনাইদহের শৈলকুপা পৌর ভোটে মেয়র পদে আওয়ামীলীগের প্রার্থী নৌকা মার্কার কাজী আশরাফুল আজমকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তার

দিওড় ইউনিয়নের জামে মসজিদে প্রশস্থকরণ শুভ উদ্বোধন করেন এমপি শিবলী সাদিক

দিনাজপুরের বিরামপুর উপজেলাধীন ৪নং দিওড় ইউনিয়নে ৪নং ওয়ার্ড অন্তর্ভুক্ত বড়খুর (হরিল্লাখুর) গ্রামের জামে মসজিদে ১৫ জানুয়ারি/২১ (শুক্রবার) প্রশস্থকরণে শুভ উদ্বোধন

ভালুকায় কারখানার বর্জ্য ফেলা হচ্ছে গভীর বনাঞ্চলে

ময়মনসিংহের ভালুকা উপজেলা র হবিরবাড়ী ইউনিয়নের বন বিভাগের গভীর বনাঞ্চলের মাঝে ফেলা হচ্ছে, বিভিন্ন মিল ফ্যাক্টরির নানা ধরনের বর্জ্য। যাহা

নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত

নওগাঁর নজিপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল কবির চৌধুরী ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত

সুনামগঞ্জে দুই পৌরসভায় নৌকা বিজয়ী

সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নাদের বখত নৌকা প্রতিকে ২১হাজার ৬শ ৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভায় নৌকার জয়

বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মতিউর রহমান (নৌকা) ৬ হাজার ৫৭৪ ভোট পেয়ে বেসকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন। তার

ধনবাড়ী পৌর নির্বাচনে আ’লীগের বিদ্রোহী প্রার্থী বকল বিজয়ী

দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ১৬ জানুয়ারি) দ্বিতীয়

‘প্রধানমন্ত্রীর দেওয়া ঘরে থাকব, আর কষ্ট হবে না’

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ২০০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য নির্মিত হচ্ছে আধা পাকা ঘর স্বপ্ননীড়।

বন্ধ হয়ে গেছে বাগেরহাটের কাঁকড়া খামার

মার্চে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকে বন্ধ হয়ে যায় চীনে কাঁকড়া রফতানি। পাশাপাশি দেশের বাজারে কমে যায় দাম। এ অবস্থায় গত নয় মাসের টানা লোকসানে বন্ধ হয়ে গেছে বাগেরহাটের প্রায় ছয় হাজার কাঁকড়া খামার। করোনা পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছর আরো অনেক খামারি কাঁকড়া চাষ বন্ধ করে দেবেন বলে আশঙ্কা করা হচ্ছে। অনেক খামারি ব্যাংক ও এনজিও থেকে চড়া সুদে ঋণ নিয়ে কোনো রকম খামার বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। কিন্তু দেশের বাজারে দাম না পাওয়ায় তা বিক্রি করতে পারছেন না। এজন্য দিনের পর দিন বাড়ছে ঋণের বোঝা। যদিও মৎস্য বিভাগ বলছে, করোনা প্রাদুর্ভাবের পর ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬৩ জন কাঁকড়াচাষীকে সহায়তা দেবে সরকার। খামারিরা বলছেন, ক্ষতিগ্রস্ত খামারির তুলনায় সরকারের এ সহায়তা নিতান্তই কম। মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন উপজেলায় সরকারি হিসেবে প্রায় ১ হাজার ৮৫৯টি কাঁকড়া খামার রয়েছে। এসব খামারের সঙ্গে যুক্ত চাষীর সংখ্যা ১ হাজার ৬৭০ জন। যদিও বেসরকারি হিসেবে জেলায় কাঁকড়া খামারের সংখ্যা প্রায় আট হাজার। ২০১৯-২০ অর্থবছরে ২ হাজার ৬২৯ টন কাঁকড়া রফতানি করা হয়। কিন্তু করোনা প্রাদুর্ভাবের পর থেকেই বদলে যেতে থাকে সে চিত্র। এখন টিকে থাকাই দায় হয়ে পড়েছে খামারিদের। বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের কাঁকড়াচাষী পিনাক দাস বলেন, ১১ বিঘা জমিতে আমার চারটি খামার রয়েছে। ৮ লাখ টাকা পুঁজি হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। বর্তমানে খামার বন্ধ করে দিয়েছি। কিন্তু ব্যাংক ও দাদনদারদের চাপে বাড়িতে থাকতে পারছি না। কাঁকড়া চাষে ৪৬ লাখ টাকা পুঁজি হারিয়ে দিপঙ্কর মজুমদার এখন পাগলপ্রায়। কীভাবে দেনা পরিশোধ করবেন তা নিয়ে রয়েছেন শঙ্কায়। রফতানি বন্ধ থাকায় খামারে চাষ করা অধিকাংশ কাঁকড়াই মরে যায়। এজন্য চরম লোকসানে পড়েন তিনি। দিপঙ্কর বলেন, চিংড়ি চাষে নানা প্রকার রোগবালাইয়ের কারণে তেমন লাভ হচ্ছিল না। পরে ২০১৮ সালে কাঁকড়া চাষ শুরু করি। লাভও ভালো হতে থাকে। এক পর্যায়ে ২০১৯ সালের শেষ দিকে বড় আকারে কয়েকটি কাঁকড়া খামার করি। কিন্তু ২০২০ সালের প্রথম দিকে করোনার থাবায় কাঁকড়া রফতানি বন্ধ হয়ে যায়। রফতানি বন্ধ ও দাম কমে যাওয়ায় সব খামারের কাঁকড়া সময়মতো বিক্রি করতে পারিনি। এক পর্যায়ে পুকুরেই কাঁকড়া মরে যায়। করোনার প্রকোপ সামান্য কমতে থাকলে গত অক্টোবর-নভেম্বরের দিকে ধারদেনা করে আবারো চাষ শুরু করি। কিন্তু উৎপাদিত কাঁকড়া সরাসরি চীনে না যাওয়ায় অর্ধেক দামে বিক্রি করতে হয়েছে। ফলে কাঁকড়া বিক্রি করে আমাদের উৎপাদন খরচও উঠছে না। বিজনেস বাংলাদেশ/

ছাতকে ৪র্থবারের মতো মেয়র হলেন আ.লীগের কালাম

সুনামগঞ্জের ছাতকে চতুর্থবারের মতো মেয়র হলেন আওয়ামী লীগের নৌকার মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আবুল কালাম। তিনি ১২ হাজার ৮২৩ ভোটে