০৫:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

ঢাকায় দেখা যাবে সৃজিতের দুই ছবি

কলকাতার এ সময়ের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জি। সম্প্রতি তিনি বিয়ে করেছেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী, মডেল ও উপস্থাপক মিথিলাকে। বিয়ের পর মধুচন্দ্রিমা সেরে ঢাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছেন সৃজিত।

শ্বশুরবাড়িতে এসে ভূরিভোজেও সমালোচনায় পড়েছেন তিনি। এসব সমালোচনা ছাপিয়ে নতুন খবর হলো ঢাকার দর্শকরা সৃজিতের দুই ছবি দেখার সুযোগ পাচ্ছেন।

আসছে বছরের ১১ জানুয়ারির থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিতত্র উৎসব-২০২০। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। এ উৎসবে ৮ বিভাগে দেখানো হবে বিশ্বের নামি দামি নির্মাতার চলচ্চিত্র। এতে সৃজিতের দুই ছবি ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড’ বিভাগে স্থান করে নিয়েছে। সৃজিত পরিচালিত ‘ভিঞ্চি দা’ এবং ‘শাহজাহান রিজেন্সি’ এ উৎসবে প্রদর্শিত হবে।

থ্রিলারধর্মী ছবি ‘ভিঞ্চি দা’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, রুদ্রনীল। ছবিতে আরো অভিনয় করেছেন অর্নিবাণ ভট্টাচার্য ও সোহিনী সরকার।

অন্যদিকে, ‘শাজাহান রিজেন্সি’ ছবিতে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়। এতে আরো অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, অঞ্জন দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, স্বস্তিকা মুখোপাধ্যায় ও ঋত্বিকা সেন।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

ঢাকায় দেখা যাবে সৃজিতের দুই ছবি

প্রকাশিত : ০৬:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০১৯