০৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

ভ্যালেন্টাইনে ‘লাভ স্টোরি ৩৬০’

এবার ভালবাসা দিবসে ব্যাতিক্রমধর্মী একটি রোমান্টিক নাটকে জুটিবদ্ধ হয়ে কাজ করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও তৌসিফ মাহবুব। ফাহরিয়ান চৌধুরী তন্ময়ের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘লাভ স্টোরি ৩৬০’। পরিচালক জানান, ‘নাটকটি রোমান্টিক ঘরানার। কিন্তু নাটকটি যেভাবে শেষ হবে বলে মনে হবে সেভাবে শেষ হবে না। তাই শেষ পর্যন্ত না দেখলে নাটকটির গল্প বোঝা যাবে না।’ইতিমধ্যেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শ্যুটিং শেষ হয়েছে।

এই নাটকে তৌসিফ-তিশা ছাড়াও আরো অভিনয় করেছেন পিরজাদা হারুন, মামুন, নাদিয়া, রানা প্রমুখ। নাটকটির প্রযোজক এবং ভিজ্যুয়ালসিন এন্টারটেইনমেন্টের কর্ণধার মোঃ হাবিবুর রাহমান খান জানান, ‘এনআর মিডিয়ার ব্যানারে নির্মিত ভালবাসা দিবসের ব্যাতিক্রমধর্মী এই নাটকটি আগামী ১৩ই ফেব্রুয়ারি রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হবে। আর এর পরপরই রাত ১১ টায় নাটকটি ভিজ্যুয়ালসিনের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে’।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

ভ্যালেন্টাইনে ‘লাভ স্টোরি ৩৬০’

প্রকাশিত : ০৪:১৫:০৫ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০