১০:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

বসিলা ও সানারপাড়ে সড়ক অবরোধ

ঢাকা, হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-বিজিবির সঙ্গে সংঘর্ষে হতাহতের জেরে হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল শুরু হয়েছে। আজ সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ঢাকার পূর্বাঞ্চলের প্রবেশপথ সাইনবোর্ডের সানারপাড়ে সড়ক অবরোধ করেছে মাদ্রাসা ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে ও কাঠের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করে বিক্ষোভ করে। এতে যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকার সঙ্গে পূর্বাঞ্চলের দূরপাল্লার যান চলাচলও বন্ধ রয়েছে। এদিকে মোহাম্মদপুরের বসিলায় মিছিল বের করে সড়ক অবরোধ করেছে মাদ্রাসার ছাত্ররা। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে।

এসময় পুলিশ তাদের বাধা দেয়। ওদিকে সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহন কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়ছে। হরতালকে ঘিরে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যরা। এপিসি জলকামান নিয়ে বিভিন্ন সড়কে টহল দিচ্ছে তারা। এদিকে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। তারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

বসিলা ও সানারপাড়ে সড়ক অবরোধ

প্রকাশিত : ০৯:৪১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১