০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না

ভ্যাকসিন ও অক্সিজেন নিয়ে সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না। মঙ্গলবার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম লেখেন, ভ্যাকসিন এবং অক্সিজেন নিয়ে আমরা কাজ করছি। অগ্রগতিও ভালো। ইনশাআল্লাহ বাংলাদেশ কোনো সংকটে পড়বে না। শাহরিয়ার আলম সবাইকে মাস্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে লেখেন, শুধু আপনাদের কাছে অনুরোধ কোভিডকে ডেকে আনবেন না। সবসময় মাস্ক ব্যবহার করুন। সরকারি বিধিনিষেধ মেনে চললে সংকট মোকাবিলা করা সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, মে মাসে সেরাম থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে আসবে। ভারতের বাইরেও টিকার জন্য রাশিয়া ও চীনের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ। এদিকে, মঙ্গলবার (২৭ এপ্রিল) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান জানান, মে মাসেই আসছে রাশিয়ার টিকা টিকা স্পুটনিক-৫। আপাতত ৪০ লাখ ডোজ আসার সম্ভাবনা আছে। অন্যদিকে চীনের টিকাও দ্রুত দেশে আনার কথা ভাবছে সরকার।

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

দেশে ভ্যাকসিন ও অক্সিজেনের সংকট হবে না

প্রকাশিত : ১২:০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১