১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬

কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিক নেতা জিহাদ গুরুতর আহত

জিহাদুর রহমান জিহাদ

রাজধানীর কাকরাইলে বেপরোয়া কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক ও বিটিভির রিপোর্টার জিহাদুর রহমান জিহাদ। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২১ মে) সকাল ১০ টার দিকে কাকরাইল মোড়ে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তার মটর সাইকেলকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।

ঢামেক হাসপাতাল বার্ন ইউনিট থেকে ডিআরইউর তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ জানান, সাংবাদিক নেতা জিহাদ সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে সেগুনবাগিচা যাচ্ছিলেন। কাকরাইল মোড় অতিক্রম করার সময় একটি বেপরোয়া কাভার্ড ভ্যান তার মটর সাইকেলকে ধাক্কা দেয়। এতে গাড়ির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ছিটকে রাস্তায় পড়ে জিহাদের বুকে, মুখমণ্ডল এবং চোয়াল থেতলে যায়। তার একটি দাঁতও ভেঙ্গে গেছে।

রক্তাক্ত অবস্থায় জিহাদকে তাৎক্ষণিক উদ্ধার করে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেলে। বর্তমানে তিনি ঢামেকের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানান, তার ডেসিং, এক্সরেসহ সকল পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার ডান চোখ, নাক মুখমণ্ডল ও দুইহাত ছাড়াও শরীরের বিভিন্নস্থানে জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত। ঘটনার পর পরই পুলিশ বেপরোয়া কাভার্ড ভ্যান আটকের পাশাপাশি ও চালক হেলপারকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কাভার্ড ভ্যানের ধাক্কায় সাংবাদিক নেতা জিহাদ গুরুতর আহত

প্রকাশিত : ০৬:২৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২১ মে ২০২১