১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কোনো নির্বাচনই করবো না: ডিপজল

ডিপজল

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে ঢালিউডের আলোচিত খল অভিনেতা ডিপজলের সভাপতি পদে নির্বাচনেরও খবর বেরিয়েছিল। তবে এসব তথ্য সঠিক নয় বলে দাবি করেছেন ডিপজল। তিনি জানিয়েছেন, শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই তিনি অংশ নেবেন না।

তিনি বলেন, ‌‘আমি নির্বাচন করুম আর আমিই জানি না, এইডা কেমুন কথা? আমার সঙ্গে কেউ কথা না কইয়া খবর প্রকাশ করে ক্যামনে, আমার সঙ্গে কথা কইলেই তো জিনিসটা দিনের মতও পরিস্কার হইতো।’

ডিপজল বলেন, ‘আমার শরীর ভালো না। ওপেন হার্ট সার্জারি করাতে হয়েছে। চোখেও অস্ত্রোপচার করাতে হয়েছে। শরীর এখনও ফিট হয় নাই। তাই এখন আর নির্বাচনের চিন্তা নেই। শিল্পী সমিতি শুধু না, কোনো নির্বাচনেই অংশ নেব না। ভাবছিলাম সংসদ নির্বাচন করুম, কিন্তু এখন আর কোনো পরিকল্পনা নাই। আমার শরীরটা ভালো না। ভালো হইলেও নির্বাচন করুম না। আমার জন্য দোয়া করবেন।’

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ঢাবি কেন্দ্রীয় মসজিদে ডাকসু ভিপি সাদিক কায়েমের আকদ সম্পন্ন

কোনো নির্বাচনই করবো না: ডিপজল

প্রকাশিত : ০৪:১১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১