০৬:৪১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

প্রতীকি ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ আরো ৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গতকাল রবিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৯৮ পিস ইয়াবা, ৪০২ গ্রাম ৩২৯ পুরিয়া হেরোইন, ৩ কেজি ১৭০ গ্রাম গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৫

প্রকাশিত : ১২:০১:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১