০৬:৪২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

প্রতীকি ছবি

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ৫২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে আজ শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম আজ শুক্রবার সকালে এসব তথ্য জানিয়েছেন।

ইফতেখায়রুল ইসলাম বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৫২ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪২ হাজার ৭২৪ পিস ইয়াবা, ১৮৩ গ্রাম ১০ হাজার ২০ পুরিয়া হেরোইন, ১৭ বোতল দেশি মদ, ৫০ কেজি ৩০৫ গ্রাম গাঁজা ও আট বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

দিল্লিতে আইসা সভাপতি নেহা বোরা, প্রশান্ত ভূষণসহ আটক ১৫০

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫২

প্রকাশিত : ১২:১৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১