১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ৮,৬৩৯ পিস ইয়াবা, ১৭০ গ্রাম হেরোইন, ১৭ কেজি ৯৪৬ গ্রাম ১৫ পুরিয়া গাঁজা ও ৭৬ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা রুজু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫৭

প্রকাশিত : ১২:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১