০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

মতিঝিলে বিআইসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলে বিআইসিসি ভবনের ১২ তলায় এবি ব্যাংকের স্টোরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস থেকে ৭টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ মঙ্গলবার (২৬ অক্টোবর) ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রোজিনা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১টা ৫০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৭টি ইউনিট পাঠানো হয়েছে। আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে।

তিনি আরও জানান, আমরা যতদূর জানতে পেরেছি মতিঝিল বিআইসিসি ভবনের ১২তলায় এবি ব্যাংকের একটি স্টোরে আগুন লেগেছে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

মতিঝিলে বিআইসিসি ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ০৬:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১