০১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬

মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। আটকের সময় তাদের হেফাজত থেকে ১৭, ৪৩৫ পিস ইয়াবা, ২১ গ্রাম হেরোইন, ২১ কেজি ১০০ গ্রাম ৪৫০ পুরিয়া গাঁজা ও ২১ লিটার দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬টি মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

২৭ আগস্ট বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন

মাদকবিরোধী অভিযানে আটক ৪৪

প্রকাশিত : ১১:২৪:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১