১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৫১

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫১ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এই তথ্য নিশ্চিত করেছেন।

আটকের সময় তাদের হেফাজত থেকে ১৯০২ পিস ইয়াবা, ৯৩ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ১৫ কেজি ৩৬০ গ্রাম গাঁজা ও ১২ ক্যান বিয়ার উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪১টি মামলা রুজু হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

বড়লেখায় ৪,০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে আটক ৫১

প্রকাশিত : ১১:০১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জানুয়ারী ২০২২