০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

রাজধানীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার শহীদ ফারুক সড়কে আবু বকর সিদ্দিক হাবু (৩৭) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি ওই সড়কের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

মঙ্গলবার (১৬ জানুয়ারী) শহীদ ফারুক সড়কের হাবুর কাঁচামাল দোকানের সামনে এই ছুরিকাঘাতে ঘটনা ঘটে। পরে পরিচিতরা তাকে হাসপাতালে নিয়ে আসলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা জুয়েল নামে একজন জানান, আবু বকর সিদ্দিক হাবু যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি। শহীদ ফারুক সড়কে তার কাঁচামালের দোকানের সামনে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

জুয়েল আরও জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপির লোকজন জড়িত। বিস্তারিত পরে জানানো যাবে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, একটি হত্যাকাণ্ডের ঘটনা শুনেছি। যে ব্যক্তি মারা গেছেন, তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। বিস্তারিত জানার জন্য আমরা কাজ করছি

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

প্রকাশিত : ০৯:১৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২