০৯:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের বক্তব্য প্রত্যাহারের দাবি

মঙ্গলবার ১৬ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র – শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদের উদ্যোগে ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের বক্তব্য প্রত্যাহার ও মূল সংকট নিরসনে শিক্ষামন্ত্রীকে মনোযোগী হওয়ার আহবান জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়।

সম্মেলনে লিখত বক্তব্যে সংগ্রাম পরিষদের সচিব মির্জা এটিএম গোলাম মোস্তফা বলেন, ২০০০ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবর্তিত ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৩ বছরে নিয়ে আসার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে শিক্ষা ব্যবস্থার বিরাজমান সংকট নিরসনে মনোযোগী হওয়ার আহবান জানাচ্ছি। বিগত ২২ বছর ধরে সফলতা সাথে এই কোর্স চলছে এবং দেশে-বিদেশে সমাদৃত হচ্ছে। বৈশ্বিক কর্মবাজারের ধরণ বিবেচনায় যখন ভারত ও পাকিস্তানে এই কোর্সকে ৪ বছরে উন্নীত করা হচ্ছে, যেখানে বিশ্বের অনেক দেশে এই কোর্সের মেয়াদ ৪ বছরেরও বেশি করা হয়েছে। সেখানে আমাদের দেশে কোন গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে অভিভাবকদের অর্থ সাশ্রয়ের অজুহাত দেখিয়ে শিক্ষামন্ত্রী বাংলাদেশের এই শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে নামিয়ে আনার অভিপ্রায় ব্যক্ত করছেন তা আমাদের বোধগম্য নয়, ইহা হাস্যকর ও অযুক্তি বলে আমরা মনে করছি। মূল সমস্যা সমূহ সমাধান না করে কারো প্ররোচনায় এমন পদক্ষেপ গ্রহণ করলে ভয়াবহ পরিনতি হবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন শান্তিপূর্ণ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষাঙ্গন ও প্রকৌশল অঙ্গনে পরিকল্পিত ভাবে অশান্ত করার অপপ্রয়াস কোনভাবে মেনে নেওয়া হবে না। বিশ্ব পতিকুল পরিস্থিতিতে যখন মাননীয় প্রধানমন্ত্রী জনজীবনে স্বস্তি আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং মানবসম্পদ উন্নয়নে কারিগরি শিক্ষাকে শিক্ষার মূলস্রোতধারায় নিয়ে আসার পরিকল্পনা বাস্তবায়ন করছেন ঠিক সেই মহূর্তে ডিপ্লোমা ইন্জিনিয়ার ও ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষার্থীদের আন্দোলনের মূখে ঠেলে দিয়ে দেশকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে একটি মহল। আমরা এটিকে সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে মনে করছি এবং বিষয়টিকে গভীরভাবে পর্যাবেক্ষণ করার আহবান জানিয়ে শিক্ষা মন্ত্রণালয় কে এধরণের পদক্ষেপ বন্ধের নির্দেশনা প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রী কে অনুরোধ করছি।

সংবাদ সম্মেলন বক্তাগণ আরও বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কারিগরি শিক্ষার সম্প্রসারণ, পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় তীব্র শিক্ষক সল্পতা নিরসন, ল্যাব ওয়ার্কসপ, ক্লাসরুম সংকট নিরসন সহ জাতীয় শিক্ষানীতি ২০১০ এর অভীষ্ট লক্ষ্য বাস্তবায়ন করণের লক্ষ্যে ও শিক্ষাব্যবস্থায় বিরাজমান সংকট নিরসনসহ ডিপ্লোমা ইন্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবিদের ৪ দফা দাবি পক্ষে ১৭ থেকে ২৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়।

ঘোষিত কর্মসূচিতে সকল জেলায় আইডিউবি, সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ কারিগরী ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেল করে মেয়াদ হ্রাসের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহবান জানানো এবং কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় সার্ভিস এসোসিয়েশন ও কেন্দ্রীয় বাকাছাপের বরাবরে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ।

এসময় সাংবাদিকদের থাকে প্রশ্ন – উত্তর পর্বে, প্রশ্নের জবাব দেন আইডিইবি-র সাধারণ সম্পাদক মোঃ শামসুর রহমান, কেন্দ্রীয় সংগ্রাম পরিষদের আহবায়ক, মোঃ ফজলুর রহমান খান, আইডিবি’র জনসংযোগ ও প্রচার সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, প্রাইভেট সেক্টর ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ নাজিমুদ্দিন পাটোয়ারী, বাকাছাপ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান, মোঃ সাইফুল আলম মোল্লা প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

ডিপ্লোমা ইন্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসের বক্তব্য প্রত্যাহারের দাবি

প্রকাশিত : ০৩:৪৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৭ অগাস্ট ২০২২