০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬

‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথইস্ট’ এর প্রেসিডেন্ট বদরুল সেক্রেটারী এমদাদুল

বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ বদরুল হাসান মামুন প্রেসিডেন্ট এবং সংগঠক ও শিক্ষক এ জি এম এমদাদুল হক সেক্রেটারী নির্বাচিত হয়েছেন।

নোয়াখালী সেনবাগের দুই কৃতি সন্তান ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথইস্ট’ এর প্রেসিডেন্ট ও সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী শেখ বদরুল হাসান মামুন প্রেসিডেন্ট এবং সংগঠক ও শিক্ষক এ জি এম এমদাদুল হক সেক্রেটারী নির্বাচিত হয়েছেন। ইতোপূর্বে তারা ফেনী লিও ক্লাবের সফল সাবেক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন।

শেখ বদরুল হাসান মামুন বর্তমানে ফেনী লিও ফ্যামিলি পাস্ট প্রেসিডেন্ট ফোরামের দ্বিতীয় মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন এবং এ জি এম এমদাদুল হক সাবেক সহ-সভাপতি ও বর্তমান সদস্য হিসেবে দায়িত্বরত আছেন। আন্তর্জাতিক সর্ববৃহৎ সেবা সংগঠন লাযন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ বি-২ এর অধীনে ‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথইস্ট’ কার্যক্রম শুরু করে। আত্মমানবতার সেবায় লায়ন্স ক্লাব বাংলাদেশ তথা সারা বিশ্বে নিরন্তর সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুঃস্থ রোগীদের চিকিৎসা ব্যবস্থা, ঔষধ সরবরাহ, গরীব অসহায় নারীদের সেলাই মেশিন বিতরণ, গৃহহীনদের বাসস্থান নির্মাণে সহায়তা, মেধাবী গরিব ছাত্রছাত্রীদের আর্থিক অনুদানের ব্যবস্থা করা, দুর্যোগকালীন সময়ে দুর্গতদের সাহায্যে এগিয়ে আসা ও ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে লায়ন্স ক্লাব আজ জাতীয়ভাবে প্রশংসিত। এছাড়া নিরক্ষরতা দূরীকরণ, অন্ধত্ব নিবারণ, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে লায়নরা আজ বদ্ধ পরিকর। নোয়াখালী লায়ন্স ও লিও পরিবার এবং সেনবাগের সুশীল সমাজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ও সেক্রেটারীকে অভিনন্দন জানিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/হাবিব

জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

‘লায়ন্স ক্লাব অব ঢাকা সাউথইস্ট’ এর প্রেসিডেন্ট বদরুল সেক্রেটারী এমদাদুল

প্রকাশিত : ১১:৪৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২