০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬

বিএনপি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত: তথ্যমন্ত্রী

বিএনপির কথা চোর-ডাকাতের চেয়েও জঘন্য মন্তব্য করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে কিন্তু কোনো সন্ত্রাসী দলের সঙ্গে সংলাপ হতে পারে না।

শুক্রবার (৩ নভেম্বর) সকালে জেলহত্যা দিবস উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাছান মাহমুদ বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত হয়েছে। সন্ত্রাসী দলের সঙ্গে কোনো সংলাপের প্রশ্নই নেই।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি এখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। তাই তারা জনসম্পদের ওপর হামলা করছে। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড ও সন্ত্রাসী দলকে নির্মূল করা হবে।

তিনি আরও বলেন, বিএনপি সমাবেশের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। যে সাংবাদিকদের পিটিয়েছে তারা বেশিরভাগই তাদের নিউজ কাভার করতো।

এর আগে জেলহত্যা দিবস উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দলের পক্ষে কেন্দ্রীয় নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিসনেস বাংলাদেশ/এমএইচটি

জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

বিএনপি সন্ত্রাসী দল তা আবারও প্রমাণিত: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১২:১৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩