০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০২:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪
  • 275

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের আলোচিত মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকালে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩২ বছর।

এদিন দুপুরে পুনম পাণ্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ‘আজকের সকালটা আমাদের জন্য কঠিন। গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের প্রিয় পুনমকে জরায়ুমুখ ক্যানসারে হারিয়েছি আমরা। কঠিন এই সময়ে আমরা আপনাদের কাছে সবরকম গোপনীয়তা রক্ষার অনুরোধ করছি। আমরা তাকে ভালোবেসে স্মরণ করব।’

২০১৩ সালে ‘নাশা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন পুনম। ২০১১ সালে ভারত বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতলে নিজের কাপড় খোলার কথা বলে ওই সময়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছিলেন এই অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত আর সেটা করেননি তিনি।

এরপর নিজের কিছু ভিডিও ইউটিউবে আপলোড করে এবং ‘নাশা’ ছবিতে খোলামেলা অভিনয়ের জন্য আলোচনায় আসেন পুনম। খোলামেলা পোশাকের কারণে বারবার বিতর্কের মুখে পড়তে হয়েছে। তবে এসব কোনো কিছুকেই পাত্তা দিতেন না এই অভিনেত্রী। সূত্র : ইন্ডিয়া টুডে

বিজনেস বাংলাদেশ/একে

চলতি বছরেই মধ্যেই পে-স্কেল বাস্তবায়ন হবে: অর্থমন্ত্রী

অভিনেত্রী পুনম পাণ্ডে আর নেই

প্রকাশিত : ০২:৩২:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪