০২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

ফেসবুক থেকে স্বামীর নাম মুছে ফেললেন মাহি

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪
  • 243

সম্প্রতি ফেসবুক লাইভে বিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি জানিয়েছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে আনুষ্ঠানিকভাবেই বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। আগে থেকেই আলাদা থাকছেন।
এরপর এই বিচ্ছেদ ইস্যু নিয়ে পাল্টাপাল্টি মুখ খুলেছেন মাহি ও রাকিব দু’জনেই।

এবার নিজের নাম থেকে স্বামীর নামের পদবিও (সরকার) মুছে ফেললেন মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমেই দেখা মিলল অভিনেত্রীর নামের সেই পরিবর্তন।

মাহি যখন চলচ্চিত্রে পা রাখেন তখন তার নাম ছিল শারমীন নিপা। সেখান থেকে হন মাহিয়া মাহি। এরপর ২০২১ সালে গাজীপুরের ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ের পর নামের সঙ্গে ‘সরকার’ যোগ করেন তিনি।

কিন্তু সম্প্রতি বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর নাম থেকে ‘সরকার’ মুছে ফেলেছেন মাহি। যার ফলে নাম থেকে স্বামীর পদবী মুছে দিয়ে আবারও মাহিয়া মাহি পরিচয়েই ফিরলেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, ২০২১ সালে রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি। এটি মাহি ও রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি। কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার। এরপরই রাকিবকে বিয়ে করেন মাহি, তাদের সংসারে ফারিশ নামের একটি পুত্র সন্তান রয়েছে।

বিজনেস বাংলাদেশ/BH

জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

ফেসবুক থেকে স্বামীর নাম মুছে ফেললেন মাহি

প্রকাশিত : ০৭:১৩:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪