০৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি বিলকিস ইসলাম

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলামকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির নতুন সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

নারী উন্নয়ন, শিশু সুরক্ষা এবং নারী অধিকার নিশ্চিত করার প্রত্যয়ে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) তাকে এই গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। সেলিমা রহমান এমপিকে সভাপতি করে গঠিত এই কমিটির অন্য সদস্যরা হলেন মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এমপি এবং রাশেদা বেগম হীরা এমপি।

স্থায়ী কমিটির সদস্য মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় বিলকিস ইসলাম এমপি জানান, তৃণমূল পর্যায়ে নারী ও শিশুদের কল্যাণে কাজ করার পাশাপাশি বাল্যবিয়ে ও যৌতুকের মতো সামাজিক ব্যাধি রোধে তিনি সচেষ্ট থাকবেন। বিশেষ করে নিজ নির্বাচনী এলাকায় নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষায় জাতীয় পর্যায় থেকে কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে, তার এই মনোনয়নে নীলফামারীর সৈয়দপুর, কিশোরগঞ্জ ও জলঢাকা এলাকার সাধারণ মানুষ, সুশীল সমাজ এবং দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। তারা তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এদিকে, জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস‍্য মনোনিত হওয়ায় মাননীয় সংসদ সদস্য জনাবা বিলকিস ইসলামকে কুমিল্লা সেরা সেচ্ছাসেবী আলোর দিশারী মানব সেবা সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ডিএস./

ট্যাগ :
জনপ্রিয়

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি বিলকিস ইসলাম

প্রকাশিত : ০৪:১৭:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬