১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আঘাত হানবে ফণী

ফণী শুক্রবার (৩ মে) সন্ধ্যা ৬টা নাগাদ বাংলাদেশে ঘূর্ণিঝড় ফণী আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দীন আহমেদ। যশোর ও পটুয়াখালী অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকবে ঝড়টি।

শুক্রবার বিকালে আবহাওয়া অধিদফতরে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

তিনি জানান, বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের যেদিক দিয়ে প্রবেশ করবে সেদিকে গতিবেগ থাকবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ থেকে ১৫০ কিলোমিটার। সারাদেশে সর্বনিম্ন গতিবেগ থাকবে ঘণ্টায় ৮০ থেকে ১০০ কিলোমিটার।

১৫ থেকে ২০ কিলোমিটার গতিতে ফণী এগ্রিয়ে আসছে। মোংলা সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছে ফণী বলেও জানান পরিচালক।

এর আগে দুপুর ১২টায় আবহওয়া অধিদফতর জানিয়েছিল, মোংলা সমুদ্র বন্দর থেকে ফণী ৫৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদফতরের পরিচালক শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িষা উপকূল অতিক্রম করেছে। অতিক্রমের সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ১৮০ থেকে ২০০ কিলোমিটার। যা একটি অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে ওড়িষা উপকূল অতিক্রম করেছে। আমাদের পূর্বাভাস অনুযায়ী, ওড়িষা উপকূল হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশের দিকে অগ্রসর হতে হতে আজ সন্ধ্যা ৬টা থেকে খুলনা উপকূল স্পর্শ করে সারারাত ধরে বাংলাদেশ অতিক্রম করতে থাকবে।’

তিনি আরও বলেন, ‘এই সময়ে ঝড়ো হাওয়া ও ঝলোচ্ছ্বাস হতে পারে। সে কারণে খুলনাসহ আশপাশের জেলাগুলোকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছি। যেহেতু এটি একটি সামুদ্রিক ঘূর্ণিঝড়, আমাদের অতীত অভিজ্ঞতা বলে, ২০ থেকে ২২ বছর আগে এই ধরনের সামুদ্রিক ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাণহানি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে। সেই অর্থে আমরা যেহেতু ৭ নম্বর বিপদ সংকেত দিয়েছি, সে কারণে জনসাধারণ যারা ঝুঁকির মধ্যে আছে, তাদের অবশ্যেই দ্রুত সাইক্লোন সেন্টারে গিয়ে আশ্রয় গ্রহণ করা উচিত।’

‘এ ছাড়া চট্টগ্রাম সমুদ্রবন্দরকে আমরা ৬ নম্বর বিপদ সংকেত দিয়ে যেতে বলেছি। চট্টগ্রাম ও আশপাশের নোয়াখালী, চাঁদপুর অঞ্চলগুলোর জন্য একই সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে ঝুঁকির মধ্যে যেসব জনসাধারণ আছেন, সরকারের যে পরামর্শ আছে, সেই অনুযায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়া উচিত।’- যোগ করেন তিনি।

শামসুদ্দিন আহমেদ বলেন, ‘ঘূর্ণিঝড় আঘাত হানার সময় খুলনাসহ ভোলা, বরিশাল, পটুয়াখালীসহ অনেক দূরে যেসব দ্বীপ আছে, সেখানে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সন্ধ্যা ৬টায় বাংলাদেশে আঘাত হানবে ফণী

প্রকাশিত : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৩ মে ২০১৯