০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

আব্দুল-খাদিজা থেকে অনন্ত-বর্ষা!

জনপ্রিয় তারকা দম্পতি অনন্ত ও বর্ষা। সবাই তাদের চেনেন এ নামে। তবে দর্শক প্রিয় এই জুটি জানালেন, তাদের পূর্ব নাম ছিল আব্দুল জলিল ও খাদিজা। অনন্ত জলিল জানান, ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম। তখন আমার গৃহশিক্ষক আব্দুল জলিলের নামের অনুপ্রেরণায় বাবা আমার নাম রেখে দেন আব্দুল জলিল। পরবর্তীতে আমার বড় ভাই আমার ডাক নাম রাখেন অনন্ত। এই নামটি আমার খুব পছন্দ হয়। যে কারণে আমি এখন অনন্ত জলিল।

অন্যদিকে বর্ষা জানান, ছোটবেলায় তার নাম ছিল খাদিজা। সেখান থেকে বড় হবার পর ঘটনাক্রমে তার নাম বর্ষা রাখা হয়। কি সেই ঘটনা তা বর্ষা জানিয়েছেন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আয়োজনে।

রুম্মান রশীদ খান ও সাকীর উপস্থাপনায় রকিবুল আলম ও জোবায়ের ইকবালের প্রযোজনায় ‘রাঙা সকাল’-এর এই বিশেষ পর্বটি প্রচারিত হবে ঈদের ২য় দিন সকাল ৭টায় মাছরাঙা টেলিভিশনে।

বিজনেস বাংলাদেশ-বি/এইচ

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

আব্দুল-খাদিজা থেকে অনন্ত-বর্ষা!

প্রকাশিত : ০৯:৫৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯