১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

মায়ের জন্য ফাহমিদার গান

তৃতীয়বারের মতো মায়ের জন্য গান গাইছেন কন্ঠশিল্পী ফাহমিদা নবী। মাকে নিয়ে ‘মা’ এবং ‘তুমি মমতা তুমি আশ্রয়’ শিরোনামে দুটি গান গেয়েছিলেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এবার আবারও মাকে নিয়ে গাইলেন জনপ্রিয় এই শিল্পী। ‘মা গো মা’ শিরোনামে এবারের গানটির কথা লিখেছেন মঞ্জুরুল আলম চৌধুরী। সঙ্গীতায়োজন করেছেন তারই ভাই পঞ্চম। আর গানটির ভিডিও নির্মাণ করেছেন বর্ণ চক্রবর্তী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর সুরও করেছেন ফাহমিদা নিজেই।

ফাহমিদা নবী বলেন, ‘মা’ শব্দটা বলতে ছোট মনে হলেও এর বিশালতা মহা সমুদ্রকেও ছাড়িয়ে যায়। মাকে নিয়ে আবারও একটি গান গাইলাম। এই গানে অনেক গল্প আছে। এটি শুনলে, সবাই সে গল্পে চলে যেতে পারবে। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’

জানা গেছে, গত শনিবার ফাহমিদা নবীর বাসায় গানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়। আগামী ২ সেপ্টেম্বর নিজেস্ব ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ফাহমিদা নবী।

বিজনেস বাংলাদেশ-/এমএa

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

মায়ের জন্য ফাহমিদার গান

প্রকাশিত : ০৩:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯