০২:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম :
শাহজাদপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫০ লিটার দেশীয় চোলাই মদসহ পুলিশের এক সোর্সকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মাসুদ (৩২) শাহজাদপুর
নানা আয়োজনের মধ্য দিয়ে দিনাজপুরে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে মৎস্য অধিদপ্তর দিনাজপুর এর আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ উপলক্ষ্যে
মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন
মুক্তিযুদ্ধ ছাত্র মঞ্চ চট্টগ্রাম মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। ২৪ জুলাই সংগঠনের মূখপাত্র অধ্যাপক আ.ক.ম জামাল
বুড়িচংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপিত
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ অনুষ্ঠিত। অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি,বিশেষ অতিথি- বুড়িচং
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে আগস্টের প্রথমেই ট্রেন চলাচল শুরু: রেলমন্ত্রী
দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর আগামী পহেলা আগস্ট থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল
কালীগঞ্জে মৎস্য সপ্তাহের উদ্বোধন
“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য জাতীয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার, ২৫ জুলাই
ভেড়ামারায় জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৩ পালিত
কুষ্টিয়ার ভেড়ামারায় “নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” জাতীয় মৎস্য সপ্তাহ -২৪ জুলাই থেকে ৩০ জুলাই, উদযাপন উপলক্ষে আলোচনা
প্রত্যেক জায়গায় খেলার মাঠ রাখতে হবে,খেলার মাঠ খেলার জন্য
বাংলাদেশ জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী
প্রতিবন্ধীকে গুমের অভিযোগে সংবাদ সম্মেলন
মোংলায় ঘর ভাড়া দিয়ে বিপাকে পড়েছেন অসহায় এক শারীরিক প্রতিবন্ধী বাড়ির মালিক। প্রতিবন্ধী মোতালেব জোমাদ্দার ২০০০ সালে পৌর শহরের ১
কালীগঞ্জে দুই শতাধীক প্রাথমিক শিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ
গাজীপুরের কালীগঞ্জে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি আওতায় ২০৫ জন শিক্ষার্থীকে খাওয়ানো হলো দুধ। সোমবার (২৪ জুলাই) দুপুরে টিফিন পিরিয়ডে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম-৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে এ দুধ খাওয়ানো হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ডেইরী উন্নয়ণ প্রকল্পের (এলডিডিপি) বাস্তবায়িত এ কর্মসূচির আয়োজন করেন কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপতাল। প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি। উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ ইউসুফ হাবিব। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতাভুক্ত ঈশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি এই পাইলট কর্মসূচি চলমান থাকবে ২০২৫ সালের জুন পর্যন্ত। শিক্ষার্থীদের মাঝে নিরাপদ ও পুষ্টিকর দুগ্ধজাত পণ্য প্রদর্শনীর অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। প্রাক-প্রাথমিক ১ম-৫ম শ্রেণির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে প্রতিদিন ২০০ মিলি দুধ খাওয়ানো হবে। মূলত: এক দিকে পুষ্টি চাহিদা মেটাতে এবং অপর দিকে পুষ্টি বিষয়ক সচেতনতা বাড়াতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে।



















