১১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম :
দাউদকান্দি ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাউদকান্দি ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন পালিত উপমহাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে । কুমিল্লা
যশোরে এক বছরে ১২০ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ
যশোরের শার্শা ও বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে গত এক বছরে ১২০ কোটি টাকার মাদক, অস্ত্র, ডলার ও স্বর্ণসহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি, পুলিশ ও র্যাব। এ সময় চোরাচালানে জড়িত ৩৭৮ পাচারকারীকে আটক করা হয়েছে। যশোর ৪৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা ও বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, শার্শা ও বেনাপোলের বিভিন্ন সীমান্তে পাচারকারীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। শার্শা-বেনাপোল সীমান্তের কায়বা, রুদ্রপুর, গোগা, অগ্রভুলাট, পাঁচভুলাট, শালকোনা, পাকশিয়া, ডিহি, শিকারপুর, রামচন্দ্রপুর এবং বেনাপোলের পুটখালী, দৌলতপুর, গাতিপাড়া, সাদিপুর, রঘুনাথপুর, ঘিবা ও ধান্যখোলা সীমান্তের পাচারকারীরা অনেক বেশি সক্রিয়। শার্শা ও বেনাপোল সীমান্ত থেকে বিজিবি, পুলিশ ও র্যাবের অভিযানে এক বছরের পরিসংখ্যানে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকের মধ্যে রয়েছে ২৩টি বিদেশী পিস্তল, ৪১টি ম্যাগাজিন, ১০৫টি গুলি, প্রায় ৫৫ হাজার ৪৯৮ বোতল ফেনসিডিল, ৯৫৩ কেজি গাঁজা, ৫৫০ বোতল দেশী-বিদেশী মদ ও ১ হাজার ৮৫০ পিস ইয়াবা। এছাড়া এ সময়ের মধ্যে প্রায় ৪১ দশমিক ৭৭২ কেজি স্বর্ণ ও ৭ লাখ ৩৮ হাজার ডলার জব্দ করা হয়েছে। বেনাপোল ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার জানান, যেহেতু দেশের অধিকাংশ মাদক বেনাপোল সীমান্ত দিয়ে প্রবেশ করে, তাই এ সীমান্তে আধুনিক প্রযুক্তি নিয়ে বিজিবি, পুলিশের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে হবে। বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আমরা মাদকবিরোধী অভিযান ও মাদক উদ্ধার কার্যক্রম অভিযান অব্যাহত রেখেছি। মাদক ব্যবসায়ীদের সঙ্গে গডফাদার যেই জড়িত থাক, তাদের সঙ্গে কোনো আপস নয়। মাদক ব্যবসায়ীদের পক্ষে যে সুপারিশ করবে তাকেও ছাড় দেয়া হবে না। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, চোরাচালানের মূল হোতারা স্বর্ণ, অস্ত্র ও মাদকসহ চোরাই পণ্য বহন করে না। এ কারণে তাদের হাতেনাতে আটক করা সম্ভব হয় না। তবে কোনো কোনো সময় বহনকারীদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে মূল হোতাদের আটক করে জেলে পাঠানো হয়। কিন্তু উপযুক্ত প্রমাণ না থাকায় তারা জামিনে মুক্তি পেয়ে যান। উল্লেখ্য, যশোর এলাকায় ভারতের সঙ্গে ৭০ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সেখানে সীমান্ত রক্ষায় ও চোরাচালান প্রতিরোধে কাজ করছেন পাঁচ শতাধিক বিজিবি সদস্য। বিজিবি সীমান্তে নাইট ভিশন ক্যামেরা, ভাসমান বিওপি, নৌরুটে স্পিডবোটসহ বেশকিছু আধুনিক প্রযুক্তি সংযুক্ত করেছে। বিজনেস বাংলাদেশ/
আনন্দের বন্যায় ভাসছে ৫০ হাজার চরবাসী
বিদ্যুতের আলোর স্বপ্নপূরণ হলো কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর চিলমারী ইউনিয়নের ৫০ হাজার মানুষের। বিদ্যুৎ সংযোগ পাওয়ায় এই চরাঞ্চলের মানুষের মধ্যে
সোনারগাঁয়ে সরিষার বাম্পার ফলন
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় ৩০০ হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ফলনও বেশ ভাল হবে আশা কৃষকদের।ভাল ফলন পেতে
শ্রীপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইয়ের জেল
মৃত গরুর মাংস বিক্রি করায় গাজীপুরে শ্রীপুরে এক কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নিজমাওনা গ্রামে এ ঘটনা
অভিনেত্রী আশা চৌধুরী মারা গেছেন
টেলিভিশন অভিনেত্রী আশা চৌধুরী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৪ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর দারুস সালাম
শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মাইক্রোবাসের চাপায় ফরিদ মিয়া (২৮) নামে একজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন। ঘটনার পর স্থানীয়রা সড়ক
পটুয়াখালীতে বিরল কচ্ছপ কেটে পিকনিক
পটুয়াখালীর বাউফলে বিরল প্রজাতির একটি কচ্ছপ কেটে এর মাংস দিয়ে পিকনিক পার্টি করেছে স্থানীয় যুবকরা। রোববার ওই উপজেলার কালাইয়া লঞ্চঘাট
বালিশ চাপা দিয়ে স্ত্রী ও ৫ মাসের সন্তানকে হত্যা
স্ত্রী ও ৫ মাসের শিশুকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে এক মাদকাসক্ত স্বামী। সোমবার রাতে রাজশাহীর পুঠিয়া উপজেলার গোপালহাটি গ্রামের
দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ
দেশের বিভিন্ন জেলায় বাড়ছে শীতের প্রকোপ। সেই সাথে বাড়ছে ঠাণ্ডাজনিত নানা রোগ। গত এক সপ্তাহ জুড়ে উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন



















