০৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

ভ্যান চালিয়ে লাশ নেওয়া পুলিশ সদস্যকে  পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মৃত অবস্থায় পড়ে থাকা পথচারীর লাশ নিজেই ভ্যান চালিয়ে থানায় নেওয়া সেই পুলিশ কনস্টেবল রুবেল মিয়া পুরস্কৃত হয়েছেন।
রোববার মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ রুবেল মিয়াকে পুরস্কৃত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন।
গত শুক্রবার দিবাগত রাত ২টার দিকে গাজীপুর মহানগরীর সাইনবোর্ড এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওপর এক অজ্ঞাতনামা পুরুষ (৬২) এর লাশ পরে থাকতে দেখেন গাছা থানার টহলরত পুলিশ। মৃত অবস্থায় পড়ে থাকা পথচারীর লাশ ঘিরে মানুষের ভীড় বাড়তে থাকে কিন্তু কেউ লাশটি উদ্ধারে এগিয়ে যেতে সাহস পাচ্ছিলেন না।
বিষয়টি নজরে আসে ওই এলাকায় দায়িত্ব পালনকারী পুলিশ কনস্টেবল রুবেল মিয়ার। তার ধারণা অজ্ঞাত কোনো গাড়ি ওই ব্যক্তিকে চাপা দিয়েছে। করোনা আতঙ্ক ও রাত গভীর হওয়ায় বৃদ্ধের লাশটি বহন করার জন্য কোনো গাড়ি পাচ্ছিলেন না তিনি। কিছুক্ষণ পরে একটি ভ্যান জোগাড় করেন। কিন্তু চালক তার ভ্যানে লাশ তুলতে দিতে রাজি ছিলেন না। এমনকি লাশ নিয়ে ভ্যান চালিয়ে থানায় নিতেও অপারগতা প্রকাশ করেন তিনি। কারো সহায়তা না পেয়ে অবশেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওই পুলিশ সদস্য নিজেই লাশ ভ্যানে তুলেছেন, এরপর তা চালিয়ে থানায় নিয়ে গেছেন।
এ খবরটি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এক পর্যায়ে বিষয়টি নজরে আসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেনের। তিনি রোববার রুবেল মিয়াকে ডেকে নিয়ে মানবিক কাজের স্বীকৃতিস্বরূপ পুরষ্কৃত করেন।
ট্যাগ :

ফাঁকিকৃত ৫৩২ কোটি টাকার আয়কর আদায় করলো আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট

ভ্যান চালিয়ে লাশ নেওয়া পুলিশ সদস্যকে  পুরস্কৃত করলেন জিএমপি কমিশনার

প্রকাশিত : ০৫:৩২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০