০২:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

ঢাকার ধামরাই উপজেলার সকল বিপনি বিতান বন্ধের নির্দেশ দিয়েছে – উপজেলা প্রসাশন

রবিবার (১৭ই মে) উপজেলা র্নিবাহী অফিসারের কার্যালয়ে জরুরী সভার সিদ্ধান্তে স্বাস্থ্য বিধি না মানায় ও সামাজিক দূরত্ব নিশ্চিত না হওয়ায় ধামরাই উপজেলার সকল বিপনি বিতান গণবিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতোপূর্বে পবিত্র রমজান ও ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার যথাযথ স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরুত্ব নিশ্চিত করে সরকার কর্তৃক প্রদত্ত শর্ত পালন সাপেক্ষে খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি মার্কেট ও শপিংমল সমূহ সরেজমিনে পরির্দশনে প্রতীয়মান হয় যে, মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে আগত ক্রেতা/বিক্রতারা নূন্যতম ৯০% সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রর্দশন করেছেন বা নির্লিপ্ত থেকেছেন।
যেহেতু সরকার প্রদত্ত শর্ত মেনে চলার বিষয়ে সম্পূর্ণ অবহেলা প্রর্দশন করেছেন সেহেতু, জনসাধারণ তথা ধামরাই বাসীর সার্বিক স্বাস্থ্য সুরক্ষা ও মৃত্য ঝুঁকি কথা বিবেচনা করে করোনা সংক্রমণ প্রতিরোধে আগামীকাল ১৮ই মে ২০২০ খ্রিঃ হতে দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান ও অন্যান্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হলো। তবে প্রয়োজনীয় মুদিদোকান, কাঁচাবাজার ও ঔষুধের দোকান এ নিষেধাজ্ঞা আওতামুক্ত থাকবে।
নিত্য প্রয়োজনীয় মুদিদোকান ও কাচাঁবাজার সকাল ১০:০০ টা হতে বিকাল ৪:০০ খোলা থাকবে। এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা র্নিবাহী অফিসার মোঃ সামিউল হক, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্র সাহা সহ প্রমূখ।

ট্যাগ :
জনপ্রিয়

প্রথমবারের মতো প্রভাব র‍্যাঙ্কিং স্থান পেল ভাসানী বিশ্ববিদ্যালয়

ঢাকার ধামরাই উপজেলার সকল বিপনি বিতান বন্ধের নির্দেশ দিয়েছে – উপজেলা প্রসাশন

প্রকাশিত : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২০