১১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬

করোনা প্রতিরোধে বাগেরহাটের ফের দোকান বন্ধ

করোনা সংক্রমন প্রতিরোধে বাগেরহাটে থেকে ফের দোকান বন্ধ করা হয়েছে। সোমবার শহরের সকল পোশাক, শাড়ী কাপড়, ছিট কাপড়, জুতা ও কসমেটিকস্এর দোকান খোলেনি।

রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলা করোনা ভাইরাস প্রতিরোধে কমিটির’ জরুরী সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামরুল ইসলামের সভাপতিত্বে এই জরুরী সভায় বাগেরহাটের সিভিল সার্জণ ডা. কেএম হুমায়ুন কবির, পৌর সভার মেয়র খান হাবিবুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিনে, বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলামসহ বাগেরহাট চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের সিদ্ধান্তক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

বাগেরহাট চেম্বার অব কমার্সের সভাপতি শেখ লিয়াকত হোসেন বলেন, ঈদ উপলক্ষে নারী ও শিশুরা বিপনী পোশাক ও কসমেটিকসের দোকা খুব ভীঢ় করছিল। ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্য বিধি মানছিল না।

পৌর সভা ও চেম্বার অব কমার্সের স্বেচ্ছাসেবকরাও ক্রেতা-বিক্রেতাদের নিয়ন্ত্রণ করতে পারছিল না। তাই আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শহরের সকল শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম বলেন, সকলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে বাগেরহাট জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভায় বাগেরহাট শহরের সকল শাড়ী কাপড়, ছিট কাপড়, কাটা কাপড়, তৈরি পোশাক, গার্মেন্টস আইটেম, জুতা, কসমেটিকসের দোকান বন্ধ রাখার সিদ্দান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবত থাকবে বলে জানান তিনি।

ট্যাগ :
জনপ্রিয়

এক লাফে ভরিতে সোনার দাম কমলো ৯ হাজার টাকা

করোনা প্রতিরোধে বাগেরহাটের ফের দোকান বন্ধ

প্রকাশিত : ০৫:২৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০