০৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬

সরকারের উন্নয়ন ও সাফল্য তৃণমূলে পৌঁছাতে হবে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৪ আসনে মনোনয়ন প্রত্যাশী ও পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) এএসএম নজরুল ইসলাম রবি বলেছেন, সরকারের টেকসই ও অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতির সাফল্য তৃণমূলে পৌঁছে দিতে হবে। গ্রামে-গঞ্জে যে উন্নয়নের ছোঁয়া লেগেছে বিগত কোনো সরকারের সময়ে তা হয়নি।

আটঘরিয়া উপজেলার বাগবাড়িয়ায় আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, উন্নয়নের এই বার্তা সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দিতে হবে। এতে একদিকে যেমন সরকারের ভাবভূর্তি উজ্জ্বল হবে, তেমনি নৌকা প্রতীকে কেন ভোট দিয়ে আবারও বিজয়ী করতে হবে তা সাধারণ জনগণের মাঝে এমনিতেই প্রতীয়মান হবে।

বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম ফুটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামেগঞ্জে যে হারে একের পর এক উন্নয়ন করছে তার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় বিজয়ী করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে বিশ্বের মাঝে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

তাই দেশের অগ্রগতি, উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে নৌকা মার্কার প্রতীকের পক্ষে কাজ করা জন্য তিনি আহবান জানান।

আওয়ামী লীগ নেতা ইকরাম হোসেন’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আবেদ আলী, শাহ্জাহান আলী মাস্টার, সোলেমান মিয়া, তোরাব আলী, ইদ্রস মোল্লা, ফারুক হোসেন, সামাদ মিয়া, মোতাহার মেম্বার, আনোয়ার হোসেন, খালেক খাঁ, মহসিন মিয়া, আরমান, ঈশ^রদী পৌর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাওন প্রমুখ।

এসময় উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের মুখপাত্র ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাবেক ছাত্রনেতা মশিউর রহমান বিপ্লব, ‘উন্নয়ন সাফল্য প্রচার মঞ্চের’ কর্মী অ্যাড. সন্জা, রঞ্জু, মঞ্জু, জাহাঙ্গীর আলম ঝন্টু, মো. হাফিজুর রহমান, মো. মানিক হোসেন, আলামিন খান, রেজাউল করিম, শেখ রাসেলসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও ইউনিটের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিবি/জেজে

ট্যাগ :

নীলফামারীতে সরাসরি প্রশ্নের উত্তর দিলেন ছয় প্রার্থী, আশ্বাস দিলেন অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর

সরকারের উন্নয়ন ও সাফল্য তৃণমূলে পৌঁছাতে হবে

প্রকাশিত : ১০:৫০:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮