০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

কুমিল্লার চান্দিনায় ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কুলছুম বেগম নামে এক নারী মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক কুলছুম বেগম কুমিল্লার সদর উপজেলার গোবিনপুর এলাকার মৃত আলী আক্কাস এর স্ত্রী। সে দীর্ঘ দিন যাবৎ ইয়াবা ট্যাবলেট পাচার করে আসছিল।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল ফয়সল জানান, ইয়াবা নিয়ে গাড়ি বদল করে ঢাকার দিকে যাচ্ছিল ওই নারী। চান্দিনা বাস স্টেশনে এসেও গাড়ি বদল করার চেষ্টা করলে সন্দেহবশত তার দেহ তল্লাসী করে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

চান্দিনা থানার ইন্সপেক্টর (তদন্ত) আসাদুজ্জামান ও এএসআই শাহিন এই অভিযানে অংশ নেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিবি/এসআর

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চান্দিনায় ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

প্রকাশিত : ০৯:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৫ ডিসেম্বর ২০১৮