০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

অসুস্থ কাজী হায়াতকে দেখতে গেলেন মিশা

চলচ্চিত্রের গুণী নির্মাতা কাজী হায়াতকে দেখতে গেলেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর।

শনিবার কাজী হায়াতকে দেখতে গিয়ে একসঙ্গে ক্যামেরাবন্দী হন মিশা। এরপর তিনি নিজেই সেই ছবি ফেসবুকে শেয়ার করেন।

ছবির ক্যাপশনে মিশা লেখেন, কাজী হায়াৎ ভাই ভালো আছেন। আজ (শনিবার) তার বাসায় গিয়ে সাক্ষাৎ করলাম। আপনারা সবাই তার এবং তার পরিবারের জন্য দোয়া করবেন। পৃথিবীর সব মানুষ ভালো থাকুক।

এদিকে প্রায় এক মাস ধরে স্বপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। পরিবারকে সময় দেওয়ার পাশাপাশি নিউইয়র্কে কাজী হায়াতকেও দেখতে গিয়েছেন তিনি।

এর আগে ঘাড়ের রক্তনালীর চিকিৎসা করাতে গত ২২ ডিসেম্বর উন্নত চিকিৎসার্থে তাকে নিউইয়র্ক নেয়া হয়। সম্প্রতি সেখানের একটি হাসপাতালে তার সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

কয়েকদিন আগে হঠাৎ করে ফেসবুকে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার খবরে কষ্ট পান চলচ্চিত্রের কাজী হায়াৎ।

এরপর তার ছেলে চিত্রনায়ক মারুফের ফেসবুক লাইভে এসে কাজী হায়াৎ বলেন, আমি হাসপাতালে আছি। অসুস্থ, তবে বেঁচে আছি। যারা মিথ্যা কথাটি ছড়িয়েছেন, তাদের আমি নিন্দা করি। কেন এই মিথ্যা কথা? আমি খুব কষ্ট পেলাম।

এ সময় তিনি সবার দোয়ায় সুস্থ হয়ে দ্রুত দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেন।

বিবি/রেআ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

অসুস্থ কাজী হায়াতকে দেখতে গেলেন মিশা

প্রকাশিত : ০৩:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯