০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬

সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ, সংসদে প্রধানমন্ত্রী

সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ বলে জানিয়েছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শোষণ ও বঞ্চনামুক্ত ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে আইনের শাসন, মৌলিক মানবাধিকার ও সুবিচার সুনিশ্চিত করা আমাদের সরকারের মূল লক্ষ্য। একটি স্বাধীন, নিরপেক্ষ ও আধুনিক বিচার ব্যবস্থা প্রতিষ্ঠায় আমরা নিরলাসভাবে কাজ করে যাচ্ছি।

জনগণের জানমালের নিরাপত্তার জন্য সরকার যথাযথ আইনি সংস্কার ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার চেষ্টা করছে। এর মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যক্রম নেওয়া হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে একাদশ সংসদের ষষ্ঠ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মাহফুজুর রহমানের প্রশ্নের জবাবে সংসদ নেতা এ কথা বলেন। বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়।

লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার জনগণের মধ্যে এই উপলব্ধি তৈরি করতে সক্ষম হয়েছে যে সব নাগরিক আইনের চোখে সমান এবং কোনো অপরাধীই অপরাধ করে পার পাবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে পঁচাত্তর পরবর্তী সময়ে এ দেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছিল।

১৯৭৫ সালের ৫ আগস্ট জাতির ইতিহাসে সবচেয়ে মর্মান্তিক ও কলঙ্কিত দিন। বঙ্গবন্ধু হত্যা মামলার যেসব খুনি বিভিন্ন দেশে পালিয়ে আছে বা আশ্রয় নিয়েছে, তাদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলায় সরকারের সাফল্য তুলে ধরে সরকারপ্রধান বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান সাফল্য হলো মানবতাবিরোধী অপরাধের বিচার করা। বর্তমান সময়ে মাদক সমস্যা সমাজের একটি বিষফোঁড়া। সরকার এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।

মাদক সংক্রান্ত মামলাগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষ্যে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ প্রণয়ন করেছি। মাদকের মামলা দ্রুত নিষ্পত্তি করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক সচেতনতা বাড়াতেও বর্তমানে নানামুখী কার্যক্রম নেওয়া হয়েছে।

সংসদ নেতা বলেন, সরকার নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত অপরাধ বিচারের লক্ষ্যে ৯৫টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, নারী ও শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধগুলোর যে দ্রুত বিচার সম্পন্ন হচ্ছে, তার প্রমাণ চাঞ্চল্যকর ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা। মাত্র ৬২ কার্যদিবসে এ মামলার বিচার হয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, আইনের শাসন নিশ্চিত করতে বিচার কাজে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পর্যায়ের বিচারকের সংখ্যা বাড়ানো হচ্ছে। এর ধারাবাহিকতায় বর্তমান আওয়ামী লীগ সরকারের ২০১৪ সাল থেকে ২০১৮ মেয়াদে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ছয় জন ও হাইকোর্ট বিভাগে ৩৭ জন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে এবং আদালতে ৬৭১ জন সহকারী জজ নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ১০০ জন সহকারী জজ নিয়োগের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারে যেমন বহুমাত্রিক অপরাধ বেড়েছে, তেমনি প্রযুক্তি ব্যবহার করেই অপরাধীদের আইনের জালে ধরে ফেলা হচ্ছে।

সরকার বিচারপ্রার্থী জনগণের ভোগান্তি লাঘবে সঠিক বিচারের নিশ্চয়তা দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ধনী-গরীব নির্বিশেষে সবার জন্য সমতার ভিত্তিতে সুবিচার নিশ্চিত করা এবং বিচার ব্যবস্থায় দৃশ্যমান উন্নয়ন সাধন করে সামাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আমাদের সরকার বদ্ধপরিকর।

বিজনেস বাংলাদেশ/এম মিজান

ট্যাগ :
জনপ্রিয়

সর্বোচ্চ ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেবে যুক্তরাষ্ট্র

সুশাসন প্রতিষ্ঠায় সরকার অঙ্গীকারাবদ্ধ, সংসদে প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২০